Wednesday, 26 February 2020

জকিগঞ্জের আটগ্রাম রতনগঞ্জ পাকা রাস্তায় যেন কাদামাটির প্রলেপ।

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম টু জকিগঞ্জ রোডের উপর ট্রাক ও ট্রলিতে মাটি বহনের সময় রাস্তায় মাটি পড়ে যেন মাটির প্রলেপে পরিনত হয়েছে। শুস্ক মৌসুমে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এসব ধুলা পরিবেশের ক্ষতি যেমন করে তার চেয়ে বেশি ক্ষতি হয় চলাফেরা করা মানুষের। সর্দিকাশি সহ বড় বড় সমস্যা দেখা দিতে পারে। আবার হালকা বৃষ্টি হলে রাস্তা এত বেশী পিচ্ছিল হয় গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কখনো বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে এত্র এলাকার মানুষ। তাই সময় থাকতে প্রশাসন ও এলাকার মানুষ মিলে তা রুখতে হবে। যোগাযোগ মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশ মিলে তা নিয়ন্ত্রণ করতে পারে।                                  

Sunday, 23 February 2020

জাল নোট সহ আটক নুরু

গতকাল ২৩-০২-২০২০ খ্রিঃ তারিখ জকিগঞ্জ থানাধীন ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার বাজারে রাত ০৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ নূরুল ইসলাম (৪৬), পিতাঃ মৃত কুতুব আলী, সাং-মামরখানী, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেটকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ০৭ (সাত) টি ১০০০/- টাকার এবং ০২ (দুই) টি ৫০০/- টাকার জাল নোট পাওয়া যায়। জানা যায় উক্ত আসামী দীর্ঘ দিন যাবত জকিগঞ্জের বিভিন্ন বাজারে জাল টাকাকে আসল টাকা বলে বিভিন্নভাবে সরবরাহ করে আসছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। টাকা আদান প্রদানের ক্ষেত্রে তা জাল কিনা সেদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত।
© মীর আব্দুন নাসের  

Monday, 17 February 2020

সাগরপথে ইতালি যাওয়ার পথে জকিগঞ্জের যুবক নিখোঁজ।

এখলাছুর রহমান: জকিগঞ্জের যুবক ফরিদ উদ্দিন(২২) সমুদ্রপথে ইউরোপ পাঁড়ি দেওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হয়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। এদিকে তার কোনো সন্ধান না পাওয়ায় তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের দরিদ্র পরিবারের সন্তান ফরিদ উদ্দিন ভাগ্য পরিবর্তনের জন্য সমুদ্র পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া গিয়েছিলো। অক্টোবর মাসের মাঝামাঝি লিবিয়া থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে সমুদ্র পথে রওয়ানা হয়। তখন সে তার মাকে টেলিফোনে ইতালি রওয়ানা হওয়ার সংবাদ জানিয়েছিলোে। মাকে আশ্বস্ত করে সে বলেছিলো ইতালি গেলে তার পরিবারের কোনো অভাব থাকবে না। তার সঙ্গে অন্যান্য এলাকার আরো ৭-৮ জন যুবক ছিলো। কিন্ত সমুদ্রপথে যাত্রা করার তিনমাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফরিদ উদ্দিনের কোনো সংবাদ জানেনা তার পরিবার। সে জীবিত আছে না সমুদ্রে ডুবে মারা গেছে এ চিন্তায় তার পরিবারের লোকজন বিনিদ্র রজনী কাটাচ্ছেন । এদিকে সন্তানে কোনো সংবাদ না পেয়ে তার মা দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে এখন মৃত্যুপথযাত্রী। ছেলের চিন্তার মা সারারাত জেগে কাটাচ্ছেন। তার বড়ভাই কামরুল ইসলাম জানান ফরিদ উদ্দিনের সংবাদ না পেলে আমার মাকে বাঁচানো যাবে না।


পেয়ারার উপকারিতা

বাংলা নাম: পেয়ারা। ইংরেজি নাম: এঁধাধ. বৈজ্ঞানিক নাম: ঢ়ংরফরঁস মঁধলধাধ. পেয়ারা বাংলাদেশের সর্বত্র উৎপাদন হয়। পেয়ারায় প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে। পেয়ারাই আধা পাকা কিংবা পুরো পাকা খাবার পক্ষে বিশেষ উপযোগী। পেয়ারার ব্যবহার সাধারণত কেটে কিংবা কামড়ে হলেও পেয়ারা জ্যাম বা জেলি হিসেবেও খুব জনপ্রিয় সুস্বাদু খাবার ।
বৎসরের ঋতুকালীন কোনও বিশেষ সময়ে গৃহীত কয়েকটি পেয়ারা সারা বছর চিকিৎসক থেকে আপনাকে দূরে রাখতে পারে। সুতরাং পেয়ারার খাদ্যগুণ এবং নানা রোগ-নিরাময়কারীগুণের বিষয়ে সামান্য আলোকপাত করা যেতে পারে।) পেয়ারার মধ্যে রয়েছে অধিক মাত্রায় সঙ্কোচিত করণমূলক ঔষধিগুণ। সে কারণে পেয়ারা অথবা পেয়ারার পাতা চিবিয়ে রস খেলে আমাশয় রোগে বিশেষ ফলদায়ক। এই ঔষধিগুণ এলকালীন-জাতীয় এবং জীবাণুনাশক হওয়ার ফলে পেয়ারার রস গ্রহণে পাকস্থলি থেকে মিউকাস বা আমকে নিয়ন্ত্রিত করতে পারে সহজে আবার পেয়ারায় ভিটামিন ‘সি’ পটাশিয়াম থাকায় পাচন ক্ষমতা বৃদ্ধি করে এবং ইনফেকশন অর্থাৎ সংক্রমণ রোধ করে। এইসব গুণগত কারণে বদহজম এবং গ্যাসট্রোএন্টাইটিস এর চিকিৎসায়ও অত্যন্ত সুফলদায়ক।
ডায়েটরি ফাইবারে ভরপুর পেয়ারা। পেয়ারার ভেতরে থাকা ছোট ছোট বিচি গিলে কিংবা চিবিয়ে খেলে ‘ল্যাক্সেটিভ’ হিসেবে কাজ করে। এর ফলে অন্ত্রে মল সৃষ্টি করা, পানি ধরে রাখা এবং পেট পরিস্কার থাকে। একটি কথা প্রচলিত আছে যে কোষ্ঠকাঠিন্য বাহাত্তর ধরনের রোগ সৃষ্টি করতে পারে। কথাটা সত্যি এই কারণে যে শরীরের সব অঙ্গ সচল এবং সজীব রাখার প্রক্রিয়ায় খাদ্য হজম এবং মল নির্গম অত্যন্ত গুরুত্বপূর্ণ । পেয়ারা এই দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করে। যে কোনও বিউটি ক্রীম এর চেয়ে ভাল ফল দিতে পারে পেয়ারা।
সঙ্কোচিতকরণ ওষুধিগুণ থাকায় চামড়ার উজ্জ্বলতা বৃদ্ধি ও নিরোগ রাখতে বিশেষ করে কাঁচা পেয়ারা এবং পাতা চামড়াকে সঙ্কুচিত করে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। কাঁচা-পেয়ারা এবং পাতার রস বেঁটে মাখিয়ে কতক্ষণ রাখলে চামড়ার সমৃণতাও বৃদ্ধি পায়। আবার পেয়ারায় ভিটামিন ‘এ’ ‘বি’ এবং ‘সি’ আর পটাশিয়াম থাকায় চামড়ায় কোনরূপ দাগ থাকলে তারও প্রতিকার করতে পারে। কলোস্টরালের মাত্রা কমাতে পেয়ারার রস খুবই উপযোগী। রক্তচাপ নিয়ন্ত্রিত রেখে উচ্চ-রক্তচাপজনিত রোগ নিরাময়েও পেয়ারার রস ব্যবহার করা যেতে পারে। দেখা গেছে যেসব খাদ্যে ফাইবার কম থাকে (যেমন ময়দা), সেগুলো রক্তচাপ বাড়িয়ে দেয় কারণ এরকম খাদ্য শরীরে শর্করা দ্রুত বৃদ্ধি করে। যেহেতু পেয়ারায় খুব বেশি পরিমাণে ফাইবার থাকে, সেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা শরীরে ওজন কমাতে চান, তাদের জন্য পেয়ারা অবশ্যই এক জরুরি খাদ্যবস্তু। খাদ্য রসিকরা যারা রসনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তারাও অন্যান্য খাদ্যের সঙ্গে পেয়ারাকে প্রাধান্য দিলে অবশ্যই ওজন সীমিত রাখতে কিংবা কম করতে পারবেন কারণ পেয়ারায় কলোস্ট্ররল নেই, রয়েছে খুবই কম কার্বোহাইড্রেটস। দুপুরবেলা মুখ্য আহারের পর মধ্যম আকারের একটি পেয়ারা খান-দেখবেন রাত পর্যন্ত নিজেকে ক্ষুধার্ত মনে হবে না আবার ওজনও কমাতে সাহায্য করবে। আশ্চর্যজনকভাবে রোগাপাতলা লোকের ওজন বাড়িয়ে সঠিক জায়গায়ও নিয়ে যেতে পারে পেয়ারা। পেয়ারার উপকারিতা কেবল উপরোক্ত রোগেই সীমাবদ্ধ নয়-ডায়াবেটিস, প্রস্টেট-এর সমস্যাও পেয়ারার রস ভাল ফলদায়ক। দাঁতের ব্যথা, মাড়ি ফোলা কিংবা মুখের আলসার-এ পেয়ারা পাতার রস বেঁটে লাগালে উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়।

ডা: মাও: লোকমান হেকিম
চিকিৎসক-কলামিস্ট, মোবা : ০১৭১৬২৭০১২০

ঝিনুক খেলে বাড়বে যৌনশক্তি

শরীরের বিভিন্ন পুষ্টি পূরণে আমরা প্রতিদিনই অনেক ধরনের খাবার খেয়ে থাকি। কিন্তু কোন ধরনের খাবার আমাদের সেক্স বাড়াতে সক্ষম তা হয়তো অনেকেরই অজানা। সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে। আর তা আপনার শরীরে এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন সেক্সের ইচ্ছা এবং পারফরমেন্সের জন্য জরুরি। আপনি যৌন মিলনের মুডে আছেন কিনা তা অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনার খাদ্য। 

এক গবেষণায় জানা গেছে, আপনার যৌনজীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন-ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতেই খাওয়া হোক, ঝিনুক যৌনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝিনুক ছাড়াও রয়েছে আরও কিছু খাবার, যা খেলে বাড়বে যৌনশক্তি। জেনে নিন সেই খাবারের তালিকা-

দুধ : বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে এগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।

অ্যাসপারাগাস : আপনার যৌন ইচ্ছা বাড়াতে চাইলে যেসব প্রাকৃতিক খাবার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখে সেগুলি খাওয়া উচিত। যৌনতার ক্ষেত্রে সবসময় ফিট থাকতে চাইলে অ্যাসপারাগাস খেতে শুরু করুন।

কলিজা : অনেকেই কলিজা খেতে একদম পছন্দ করে না। কিন্তু আপনার যৌন জীবনে খাদ্য হিসেবে কলিজার প্রভাব ইতিবাচক। কারণ, কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আর এই জিঙ্ক শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি পরিমাণে রাখে। যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা টেস্টোস্টেরন তৈরি হওয়াতে সাহায্য করে। তাছাড়া জিঙ্ক এর কারণে আরোমেটেস এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমটি অতিরিক্ত টেস্টোস্টেরোনকে এস্ট্রোজেনে পরিণত হতে সাহায্য করে। এস্ট্রোজেনও আপনার যৌনতার জন্য প্রয়োজনীয় একটি হরমোন।

ডিম : ডিম সেদ্ধ হোক কিংবা ভাজি, সব ভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৫ ও বি-৬ আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিনের সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন। এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে।

রঙিন ফল : যৌন স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কমলা লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। ইউনিভার্সিটি অফ টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত ২০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয়। আবার টেক্সাসের A&M ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে। তারা যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন।

মিষ্টি আলু : মিষ্টি আলু শুধু শর্করার ভালো বিকল্পই না, মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি ‘সেক্স’ ফুড। আপনার শরীর কোনো সবজিতে বিটা-ক্যারোটিন পেলে তা ভিটামিন-এ তে রূপান্তরিত করে। এই ভিটামিন-এ নারীদের যোনি এবং ইউটেরাসের আকার ভালো রাখে। তাছাড়া এটা সেক্স হরমোন তৈরিতেও সহায়তা করে।

ডার্ক চকোলেট : ডার্ক চকোলেটে আছে ফেনিলেথ্যালামাইন নামক একটি উপাদান যা শরীরে বাড়তি যৌন উদ্দীপনা তৈরী করে। গবেষণায় জানা গেছে যে ডার্ক চকোলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণবোধও বেড়ে যায়। এছাড়াও ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাই প্রতিদিন শতকরা ৭০ ভাগ কোকোযুক্ত ডার্ক চকোলেটের ২ ইঞ্চির একটি টুকরো খেয়ে নিন। মাত্র ১০০ ক্যালরী আছে এই আকৃতির একটি টুকরোতে যা আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

জয়ফল : ভারতীয় গবেষকদের মতে, জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন, তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব।

তৈলাক্ত মাছ : তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে। ওমেগা ৩ ফ্যাটি এসিড DHA O EPA শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। 

পালং শাক ও অন্যান্য সবজি : পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক, ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট, ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান।

বাদাম ও বিভিন্ন বীজ : কুমড়োর বীজ, সূর্যমূখীর বীজ, চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরে উপকারী কোলেস্টেরল তৈরী করে। সেক্স হরমোনগুলো ঠিক মতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয়। তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন। এছাড়া শিমের বীচিতে প্রচুর ফাইটোস্ট্রোজেন থাকে। এটা আপনার যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্য বাড়ায়। 

Sunday, 9 February 2020

কসকনকপুর প্রবাসী ফোরামের কমিটি গঠন।

সামাজিক সংগঠন ,৮ নং কসকনকপুর প্রবাসী ফোরামের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা।
""""""""""""""""""""""""""""""""""""
অনলাইন ভিত্তিক কসকনকপুরের প্রবাসী নির্ভর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ ৮ নং কসকনকপুর প্রবাসী ফোরামের পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ফোরামের আহ্বায়ক কমিটির পক্ষে কোষাধ্যক্ষ সোলেমান আহমদ লস্কর ০১/০২/২০২০ তারিখে কমিটি ঘোষনা করেন। 
সৌদি আরব প্রবাসী লোকমান উদ্দীন তালুকদার নেজামকে সভাপতি, সৌদি প্রবাসী সোলেমান আহমদ লস্করকে সাধারণ সম্পাদক ও বাহরাইন প্রবাসী আব্দুল আলীম লস্করকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। 
কসকনকপুরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালের ১লা অক্টোবর সংগঠনটি যাত্রা শুরু করে।  "একতা, সেবা,শান্তি ও সততার সাথে, এগিয়ে চলি এক সাথে" এই শ্লোগানকে ধারণ করে গত ১৪ জানুয়ারী ৮ নং কসকনকপুর  প্রবাসী ফোরামের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। নব-গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন★সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহির ইংল্যান্ড, ★সহ-সভাপতি মোহাম্মদ সেলিম আহমদ ফ্রান্স, ★এখলাসুর রহমান সৌদি আরব ,★আব্দুল মালেক মিরাসী সৌদি আরব, ★পারভেজ আহমদ খান আরব আমিরাত, ★মোহাম্মদ মঈনুল হক লস্কর আরব আমিরাত, ★মাওলানা কাওছার আহমদ আরব আমিরাত, ★মোহাম্মদ আলী আকবর সৌদি আরব, ★শাহ ফরিদ  সৌদি আরব,
★সহ সেক্রেটারি জুয়েল রানা লস্কর নাসির মালদ্বীপ, ★বদরুল ইসলাম খান সৌদি আরব, ★মোঃ সাজু আহমদ সৌদি আরব, ★আশরাফুল আলম আরব আমিরাত। ★সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ তাফাদার মালয়েশিয়া, ★জুনেদ আহমদ আরব আমিরাত, ★কয়েস আহমদ তাপাদার ওমান। ★কোষাধক্ষ মোঃ টিপু সুলতান কোরিয়া,★সহ কোষাধক্ষ্য সম্পাদক আব্দুস শহীদ মালয়েশিয়া, ★মহসিন আহমদ সৌদি আরব★প্রচার সম্পাদক মিজান খান সৌদি আরব, ★সহ প্রচার সম্পাদক মাছুম রাজা ওমান, ★সুলেমান আহমদ আরব আমিরাত, ★প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত আরব আমিরাত,★দপ্তর সম্পাদক সায়েফ মীরাসি আরব আমিরাত, ★সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ সৌদি আরর, ★সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মজিবুর রহমান কাতার,★ সহ সমাজ কল্যাণ সম্পাদক জয়নুল আবেদীন লস্কর আরব আমিরাত, ★শিক্ষা বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন ইংল্যান্ড,★সহশিক্ষা বিষয়ক সম্পাদক মিজান আহমদ চৌঃ মিজু বেলিজ সেন্ট্রাল আমেরিকা, ★ক্রীড়া সম্পাদক আবদুস শহীদ আরব আমিরাত,★ সহ ক্রীড়া সম্পাদক আবু তাহের আরব আমিরাত, ★ধর্ম সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম কুয়েত, ★পরিকল্পনা সম্পাদক বদরুল ইসলাম আরব আমিরাত,★ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম কাতার, ★প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল মতিন তাপাদার কাতার, ★আইন বিষয়ক সম্পাদক আশফাকুল ইসলাম কাতার, ★পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ  মীরাসী সৌদি আরব ★আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন আহমদ মালয়েশিয়া ★এবং কার্যকারী সদস্য
★দেলোয়ার হোসেন খান মালদ্বীপ,★ আব্দুল বাছিত ওমান, ★রফিক আহমদ ওমান, ★আব্দুস সবুর ওমান, ★ফয়জুর রহমান লস্কর আরব আমিরাত। 
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, আর্ত মানবতার কল্যানে কাজ করার নিমিত্তে গঠিত এই ফোরাম মানুষের কল্যানে সদা কাজ করতে দৃঢ় 'প্রত্যয়। বিশ্বের বিভিন্ন দেশে ও প্রান্তে অবস্থান করেও ভাল কাজে যে পাশাপাশি থাকা যায় এর বড় প্রমাণ অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ৮নং কসকনকপুর প্রবাসী ফোরাম। এই সংগঠনকে তার লক্ষ্যে পৌছাতে হলে সকলের আন্তরিক প্রচেষ্ঠা, সহমর্মিতা ও সহযোগিতা প্রয়োজন। সংগঠনের নতুন নেতৃত্ব সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আর্ত মানবতার কল্যানে কাজ করার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

Thursday, 6 February 2020

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২০২০-২০২৩ অর্থ সালের কমিটির চুড়ান্ত ঘোষণা।

বিশ্বের প্রথম অনলাইন ভিত্তিক সংগঠন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি(২০২০-২০২৩) ঘোষনা।
""'''''''''''''''''''""''''''''''                     ""''''''''''""'"''""'''''
           সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকান্ড ও সমন্নয়হীনতার কারণে সংগঠনের সভাপতির পদ থেকে সেলিম চৌধুরীকে  বহিস্কারের-প্রায় ৬ দিন পর সংগঠনের সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি  জনাব সোলেমান আহমদ লস্কর সাহেব।সাধারণ সম্পাদক অাল মাহমুদ রুমেল ও সাংগঠনিক সম্পাদক রুহুল অামিন তাপাদার কে স্বপদে বহাল রেখে ৬৫ জন বিশিষ্ট কমিটি চুড়ান্ত হল:--

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের(২০২০-২০২২) সেশনের ৩ তিন বছর মেয়াদী কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। কার্যকরী কমিটি (২০২০-২০২২) সেশনের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন--- 

উপদেষ্টাবৃন্দ:
১) মোঃ ফজলুর রহমান (প্রধান উপদেষ্টা)
২) জামাল আহমদ
৩)আব্দুল মালিক মালেক

১/সভাপতিঃ সোলেমান আহমদ লস্কর(৮ নং কসকনকপুর ইউনিয়ন)
২/সিনিয়র সহ সভাপতিঃ মহি উদ্দিন আহমদ (মহিম)(৪ নং খলাছড়া ইউনিয়ন)
৩/সহ সভাপতিঃ মোঃসুলাইমান আহমদ(৩ নং কাজলশাহ ইউনিয়ন)
৪/সহ সভাপতিঃ এন, আই, সুজন( পৌরসভা) 
৫/সহ সভাপতিঃ জয়নাল আবেদীন (২ নং বীরশ্রী ইউনিয়ন)
৬/সহ সভাপতিঃ আব্দুল আজিজ আইনুল (৭ নং বারঠাকুরি)
৭/সহ সভাপতিঃ ডাঃ আলী আহসান (৮ নং কসকনকপুর ইউনিয়ন) 
৮/সহ সভাপতিঃ মনোরঞ্জন রায় মনি(৫ নংজকিগঞ্জ ইউনিয়ন)
৯/সহ সভাপতিঃ বালাই মোহন বিশ্বাস (৬ নং সুলতানপুর ইউনিয়ন)
১০/সহ-সভাপতিঃ শিপলু চৌধুরী(১ নং বারহাল ইউনিয়ন)
১১/সহ-সভাপতিঃ কামাল আহমেদ সেবলু (৯নং মানিকপুর ইউনিয়ন) 

১২/সাধারণ সম্পাদকঃ আল মাহমুদ রুমেল (পৌরসভা) 
১৩/সিনিয়র সহ সাধারণ সম্পাদকঃ রুবেল আহমেদ শিবলু(৪নং খলাছড়া ইউনিয়ন) 
১৪/সহ সাধারণ সম্পাদকঃ মামুনুর রশীদ মামুন(পৌরসভা) 
১৫/সহ সাধারণ সম্পাদকঃ  তাজ উদ্দিন তাজ(পৌরসভা) 
১৬/সহ-সাধারণ সম্পাদকঃ সুবোধ বিশ্বাস (৬নং সুলতান পুর ইউনিয়ন) 

১৭/সাংগঠনিক সম্পাদকঃ মোঃ রুহুল আমিন তাফাদার (৫নং জকিগঞ্জ ইউনিয়ন) 
১৮/সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদকঃ এমাদ উদ্দিন (পৌরসভা ) 
১৯/সহ-সাংগঠনিক সম্পাদকঃ সুহেল আহমেদ রানা (২নং বিরশ্রী)
২০/সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম চৌঃ সুজন(২নং বিরশ্রী ইউনিয়ন) 
২১/সহ সাংগঠনিক সম্পাদকঃ এস এম কয়েছ (৪নং খলাছড়া ইউনিয়ন) 
২২/সহ-সাংগঠনিকঃ খাদেমুল ইসলাম(৫ নং জকিগঞ্জ ইউপি)
২৩/সহ সাংগঠনিক সম্পাদকঃ বদরুল ইসলাম খান (৮নং কসকনকপুর ইউনিয়ন)

২৪/প্রচার সম্পাদকঃ শামীম ওসমান(২নং বিরশ্রী )
২৫/সহ প্রচার সম্পাদকঃ বদরুল ইসলাম(৮নং কসকনকপুর ইউনিয়ন)
২৬/সহ প্রচার সম্পাদকঃ আলী আহমদ চৌধুরী টিপু (পৌরসভা)

২৭/ সমাজ কল্যাণ সম্পাদকঃ নাজিম উদ্দিন 
২৮/সহ সমাজ কল্যাণ সম্পাদকঃ মোঃ ছালেক আহমদ

২৯/শিক্ষা ও সাহিত্য সম্পাদকঃ দাইয়ান মোহাম্মদ পুস্প
৩০/সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদকঃ শাহেদ আহমেদ (গ্রাম খলাছড়া)

৩১/কোষাধ্যক্ষঃ ডাঃ হাবিবুল্লাহ মিছবাহ
৩২/কোষাধ্যক্ষ প্রবাসীঃ
৩৩/ক্রীড়া সম্পাদকঃ ফয়সল আহমদ
৩৪/ সহ ক্রীড়া সম্পাদকঃ আফছার আহমদ

৩৫/সাংস্কৃতিক সম্পাদকঃ সুরনজিৎ কুমার রায়
৩৬/সহ সাংস্কৃতিক সম্পাদকঃ দুলু রঞ্জন বিশ্বাস

৩৭/দপ্তর সম্পাদকঃ মঈন উদ্দিন মইন 
৩৮/সহ দপ্তর সম্পাদকঃ কামরুল হাসান 
৩৯/প্রবাসী কল্যাণ সম্পাদকঃ জুনেদ আহমদ ইমরান
৪০/সহ প্রবাসী কল্যাণ সম্পাদকঃআব্দুল কাইয়ুম

৪১/স্বাস্হ্য সম্পাদকঃ সাহেদ আহমদ (৯ নং মানিকপুর ইউপি)
৪২/সহ স্বাস্থ্য সম্পাদকঃ আব্দুল মালেক মিরাসি

৪৩/ধর্ম বিষয়ক সম্পাদকঃ মাওলানা মিজানুর রহমান খান 
৪৪/সহ ধর্ম বিষয়কঃ মাওলানা খালেদ সাইফুল্লাহ 

৪৫/তথ্য ও গবেষনা সম্পাদকঃ মোঃ আল আমিন
৪৬/সহ তথ্য ও গবেষনা সম্পাদকঃরেজওয়ান আহমদ ( রিজু)
৪৭/ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্পাদকঃ অজয় রায়
৪৮/সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্পাদকঃরিংকু দাস 

৪৯/মহিলা সম্পাদিকাঃ মাহমুদা আক্তার তৃষ্ণা 
৫০/সহ মহিলা সম্পাদকঃ

৫১/পরিবেশ সম্পাদকঃ কাজি রুহুল আমিন 
৫২/সহ পরিবেশ সম্পাদকঃ আব্দুল বাছিত

৫৩/জনশক্তি ও কর্মসসংস্থান সম্পাদকঃ সামছুদ্দোহা 
৫৪/সহ জনশক্তি ও কর্মসসংস্থান সম্পাদকঃ মিল্টন রায় 

৫৫/ দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ তাজুল ইসলাম। 
৫৬/সহ দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ আলাউদ্দিন আলাই

এছাড়াও সিনিয়র সদস্য পদে যারা আছেন--
৫৭/সিনিয়র সদস্য :জাহেদুল ইসলাম
৫৮/সিনিয়র সদস্য আব্দুল রাজ্জাক
৫৯/সিনিয়র সদস্য আব্দুল করিম দুলু
৬০/সিনিয়র সদস্য আব্দুর রহিম
৬১/ সিনিয়র সদস্য ডি এস দীপঙ্কর রায়
৬২/সিনিয়র সদস্য বিজন বিশ্বাস
৬৩/সিনিয়র সদস্য আব্দুল হারিস
৬৪/সিনিয়র সদস্য মোঃ আবু বকর সিদ্দিক রুহুল
৬৫/সিনিয়র সদস্য রাজন বিশ্বাস
             নির্বাচন পরিচালনা করেন-
জনাব ফজলুর রহমান(নির্বাচক কমিটির প্রধান)
জনাব জামাল অাহমদ(সহকারী)
 মহিউদ্দিন অাহমদ(মহিম)।

Tuesday, 4 February 2020

জকিগঞ্জ সরকারি হাসপাতালে বেডের নিচে আবর্জনার স্তূপ।

আমাদের জকিগঞ্জ উপজেলার সরকারি হাসপাতালের এই অবস্থা আমি এক অসুস্থ রোগীকে দেখতে এসে নিজে অসুস্থ হয়ে পড়েছি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন করছি বাংলাদেশের সবকিছুর উন্নতি হয়েছে কিন্তু আমাদের সরকারি হাসপাতালের কোন উন্নতি হয়নি।

Monday, 3 February 2020

জকিগঞ্জে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ১২ নেতার রিকুইজিশন পত্র।

আল হাছিব তাপাদার:: বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ভেঙ্গে ও উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির মতামত ছাড়াই অগণতান্ত্রিকভাবে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন কাজলসার ইউনিয়ন ছাত্রলীগ ও বারঠাকুরী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন করে বিপাকে পড়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিন। জবাব চেয়ে বসেছেন কার্যনির্বাহী সংসদের ১৪ নেতা।

গত শুক্রবার গভীর রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনের স্বাক্ষরিত কাজলসার ইউনিয়ন ও বারঠাকুরী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির কপি ফেসবুকে প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বির্তকের ঝড় উঠে। শনিবার আটগ্রাম বাসস্টেশনে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দেয়। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দেয় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে। সোমবার তাৎক্ষণিক উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির ১২ জন নেতা জরুরী বৈঠকে বসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১২ ফেব্রুয়ারীর মধ্যে কমিটি নিয়ে সভা আহবান করতে রিকুইজিশনপত্র পাঠান।

এ রিকুইজিশনপত্রে স্বাক্ষর করেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন সাকেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলম রাহাত, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান আফনান, সমাজসেবা সম্পাদক মাহমুদুল হাসান, উপ সমাজসেবা সম্পাদক রাসেল আহমদ, উপ ক্রীড়া সম্পাদক পিয়ার আহমদ।

তারা রিকুইজিশনপত্রে দুটি কমিটি অনুমোদনের বৈধতা চেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনের কাছে জানতে চান, কোন কার্যক্ষমতা বলে এ দুটি কমিটি অনুমোদন করা হলো। কমিটি গঠনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার সভাপতি-সম্পাদক বহন করতে হবে। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, প্রায় দেড় বছর থেকে উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির কোন সভা হয়না। কমিটির মতামত ছাড়াই ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বহির্ভূত কার্যক্রম বলে তারা দাবী করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, ত্যাগীদের নিয়ে দুটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। পদপদবী না পেয়ে কমিটি নিয়ে হয়তো কারো ক্ষোভ থাকতে পারে। উপজেলা ছাত্রলীগের ১৪ জন নেতা স্বাক্ষরিত রিকুইজিশন পত্র এখনো পাইনি। পত্র পাওয়ার পরপরই আমরা কার্যনির্বাহী কমিটি নিয়ে বৈঠকে বসে সৃষ্ট বিষয়টি সুরাহা করবো।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ছাত্রলীগ বৃহত্তর সংগঠন তাই সবাইকে পদপদবী দেয়া সম্ভব হয়না। এ জন্য অনেকে ক্ষোভ দেখাতে পারেন। উপজেলা ছাত্রলীগের ১৪ জন নেতার স্বাক্ষরিত রিকুইজিশনপত্র আমার কাছে পৌছেনি। আমি শুনেছি সভা আহবানের জন্য তারা রিকুইজিশনপত্র পাঠিয়েছেন। দুটি ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে কোন ভূল ত্রুটি হলে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসে আলোচনার মাধ্যমে নিরসন করবো।

 

জকিগঞ্জের খলাছড়া গ্রামে ৪র্থ শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা।

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টুডে:: জকিগঞ্জে ৪র্থ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ সোমবার পৌরসভা আওয়ামীলীগ নেতা কয়েছ আহমদ (৪২) কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সে পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। রবিবার তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করে।

অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, মাদ্রাসা ছুটির পর তার প্রতিবন্ধী মেয়ে বাড়ী যাবার পথে কয়েছ আহমদের বাসার পাশের বরই গাছের নিচে বরই কুঁড়াতে গেলে কয়েছ তাকে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে বাসার ২য় তলার একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, অভিযোগ পেয়ে অভিযুক্ত কয়েছ আহমদকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।