Monday, 18 September 2023
সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভুল চিকিৎসায় আমিরাত প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রীর মৃত্যু।
Tuesday, 5 September 2023
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদামে থাকা স্বর্ণের ১৫ নাকি ৫৫ কেজি উধাও
সুত্র জানান, বিমানবন্দরে ২৪ ঘণ্টায় পালাক্রমে চারটি শিফট কাজ করে। এই শিফটগুলোতে জব্দ হওয়া সোনা এক গুদামেই রাখা হতো এতো দিন। তবে স্বচ্ছতা আনার জন্য ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ শিফট ভিত্তিক জব্দ হওয়া সোনা আলাদা আলাদা লকারে রাখার নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন, যে শিফট জব্দ করবে তাদের জব্দ করা সোনা তাদের লকারে থাকবে।
প্রায় এক সপ্তাহ আগে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ খবর পান প্রায় ১৫ কেজি সোনা গুদামে নেই। এরপর একটি কমিটি করে দেওয়া হয় গুদামের সব সোনা গণনা করার জন্য। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা মিলে। পরে আবার তা গণনা করছে কাস্টমস।
বিমানবন্দরের সূত্র বলছে, কাস্টমসের গুদামে কাস্টমসের কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। সুরক্ষিত এই গুদামে চুরি হলে কাস্টমসের কেউই করেছে।
বিমানবন্দরের সূত্র বলছে, কাস্টমসের গুদামে কাস্টমসের কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। সুরক্ষিত এই গুদামে চুরি হলে কাস্টমসের কেউই করেছে।
Sunday, 6 February 2022
আট কোটির অধিক মানুষের জন্মনিবন্ধন গায়েব।
বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আগে জন্ম নিবন্ধন করে সনদ নিয়েছেন এমন কয়েক কোটি মানুষকে এখন সম্পূর্ণ নতুন করে অনলাইনে জন্মনিবন্ধন করাতে হবে, কারণ তাদের আগের নিবন্ধন গায়েব হয়ে গেছে।
এসব ব্যক্তির জন্মনিবন্ধন অনলাইনে আপডেট করা হয়নি এবং এখন নতুন সার্ভারে আর পুরনো তথ্য স্থানান্তর করা সম্ভব হবে না।
পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের একটি বিরাট অংশের আবার একাধিক অনলাইন জন্ম নিবন্ধনের ঘটনাও বেরিয়ে এসেছে যা সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বাংলাদেশে এখন প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল ইউনিক আইডি তৈরির কাজ চলছে যার জন্য জন্মসনদ বাধ্যতামূলক করা হয়েছে।
ওদিকে নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্মসনদের আবেদন করতে হলে তাদের বাবা মায়েরও তাদের জন্মসনদ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বহু অভিভাবক দেখছেন যে তাদের আগে নেয়া জন্মসনদ এখন আর সরকারি সার্ভারে প্রদর্শন করছে না।
কর্তৃপক্ষ বলছে আগে যারা ম্যানুয়ালি জন্মসনদ নিয়েছেন তাদের মধ্যে যারা নিজ উদ্যোগে বা সংশ্লিষ্ট নিবন্ধন অফিস থেকে অনলাইনে এন্ট্রি করেননি তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য সার্ভারে আর নেই।
তাদের এখন সম্পূর্ণ নতুন করে আবেদন করে জন্ম নিবন্ধন নিতে হবে বলেছেন ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ফখরুদ্দিন মোবারক।
Thursday, 2 September 2021
কসকনকপুর ইউনিয়নের পুকরা গ্রামের ময়নুল হকের মেয়ে রাহেলার রহস্যজনক মৃত্যু।
Tuesday, 31 August 2021
ট্যুরিস্টদের জন্য দুবাই এর দরজা খুলে দেয়া হলেও র্যাপিড PCR টেস্ট জনিত কারণে বিপদে বাংলাদেশীরা
Tuesday, 29 December 2020
চৈতী হাওয়া লেখক কাজী নজরুল ইসলাম।
হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,
আজ্কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!
আজ্কে তোমার জন্মদিন-
স্মরণ-বেলায় নিদ্রাহীন
হাত্ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!
এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!
শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল,
কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল?
আঁধার দীঘির রাঙলে মুখ,
নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,-
কোন্ পূজারী নিল ছিঁড়ে? ছিন্ন তোমার দল
ঢেকেছে আজ কোন্ দেবতার কোন্ সে পাষাণ-তল?
অস্ত-খেয়ার হারামাণিক-বোঝাই-করা না’
আস্ছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয়-পারের গাঁ
ঘাটে আমি রই ব’সে
আমার মাণিক কই গো সে?
পারাবারের ঢেউ-দোলানী হান্ছে বুকে ঘা!
আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল-পা!
বইছে আবার চৈতী হাওয়া গুম্রে ওঠে মন,
পেয়েছিলাম এম্নি হাওয়ায় তোমার পরশন।
তেম্নি আবার মহুয়া-মউ
মৌমাছিদের কৃষ্ণ-বউ
পান ক’রে ওই ঢুল্ছে নেশায়, দুল্ছে মহুল বন,
ফুল-সৌখিন্ দখিন হাওয়ায় কানন উচাটন!
প’ড়ছে মনে টগর চাঁপা বেল চামেলি যুঁই,
মধুপ দেখে যাদের শাখা আপ্নি যেত নুই।
হাস্তে তুমি দুলিয়ে ডাল,
গোলাপ হ’য়ে ফুটতো গাল
থর্কমলী আঁউরে যেত তপ্ত ও-গাল ছুঁই!
বকুল শাখা-ব্যকুল হ’ত টলমলাত ভুঁই!
চৈতী রাতের গাইত’ গজল বুলবুলিয়ার রব,
দুপুর বেলায় চবুতরায় কাঁদত কবুতর!
ভুঁই- তারকা সুন্দরী
সজনে ফুলের দল ঝরি’
থোপা থোপা লা ছড়াত দোলন-খোঁপার’ পর।
ঝাজাল হাওয়ায় বাজত উদাস মাছরাঙার স্বর!
পিয়ালবনায় পলাশ ফুলের গেলাস-ভরা মউ!
খেত বঁধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ!
লুকিয়ে তুমি দেখতে তাই,
বলতে, ‘আমি অমনি চাই!
খোঁপায় দিতাম চাঁপা গুঁজে, ঠোঁটে দিতাম মউ!
হিজল শাখায় ডাকত পাখি “ বউ গো কথা কউ”
ডাকত ডাহুক জল- পায়রা নাচত ভরা বিল,
জোড়া ভুর” ওড়া যেন আসমানে গাঙচিল
হঠাৎ জলে রাখত্ে পা,
কাজলা দীঘির শিউরে গা-
কাঁটা দিয়ে উঠত মৃণাল ফুটত কমল-ঝিল!
ডাগর চোখে লাগত তোমার সাগর দীঘির নীল!
উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়,
ঘুম জড়ানো ঘুমতী নদীর ঘুমুর পরা পায়!
শঙ্খ বাজে মন্দিরে,
সন্ধ্যা আসে বন ঘিরে,
ঝাউ-এর শাখায় ভেজা আঁধার কে পিঁজেছে হায়!
মাঠের বাঁশী বন্-উদাসী ভীম্পলাশী গায়অ
বাউল আজি বাউল হ’ল আমরা তফাতে!
আম-মুকুলের গুঁজি-কাঠি দাও কি খোঁপাতে?
ডাবের শীতল জল দিয়ে
মুখ মাজ’কি আর প্রিয়ে?
প্রজাপতির ডাক-ঝরা সোনার টোপাতে
ভাঙা ভুর” দাও কি জোড়া রাতুল শোভাতে?
বউল ঝ’রে ফ’লেছ আজ থোলো থোলো আম,
রসের পীড়ায় টস্টসে বুক ঝুরছে গোপাবজাম!
কামরাঙারা রাঙল ফের
পীড়ন পেতে ঐ মুখের,
স্মরণ ক’রে চিবুক তোমার, বুকের তোমার ঠাম-
জামর”লে রস ফেটে পড়ে, হায়, কে দেবে দাম!
ক’রেছিলাম চাউনি চয়ন নয়ন হ’তে তোর,
ভেবেছিলুম গাঁথ্ব মালা পাইনে খুঁজে ডোর!
সেই চাহনি নীল-কমল
ভ’রল আমার মানস-জল,
কমল-কাঁটার ঘা লেগেছে মর্মমূলে মোর!
বক্ষে আমার দুলে আঁখির সাতনরী-হার লোর!
তরী আমার কোন্ কিনারায় পাইনে খুঁজে কুল,
স্মরণ-পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল!
পাহাড়তলীর শালবনায়
বিষের মত নীল ঘনায়!
সাঁঝ প’রেছে ঐ দ্বিতীয়ার-চাঁদ-ইহুদী-দুল!
হায় গো, আমার ভিন্ গাঁয়ে আজ পথ হ’য়েছে ভুল!
কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই,
কেঁদে ফিরে যায় যে চৈত-তোমার দেখা নেই!
কন্ঠে কাঁদে একটি স্বর-
কোথায় তুমি বাঁধলে ঘর?
তেমনি ক’রে জাগছে কি রাত আমার আশাতেই?
কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই!
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’,
এই তরীতে হয়ত তোমার প’ড়বে রাঙা পা!
আবার তোমার সুখ-ছোঁওয়ায়
আকুল দোলা লাগবে না’য়,
এক তরীতে যাব মোরা আর-না-হারা গাঁ
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’।।
Friday, 4 September 2020
কিভাবে বিদেশীরা বাংলাদেশের ভিসা পান
প্রতিটি দেশের মতো বাংলাদেশে আসতে চাইলে বিদেশি নাগরিকদের ভিসা নিতে হয়। ভিসার মাধ্যমে একটি সরকার কোনও বিদেশি নাগরিককে দেশে ঢোকার অনুমতি দেয় এবং এই ভিসা বিভিন্ন ক্যাটাগরির হয়। বাংলাদেশ মোট ৩০টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে। এরমধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা ‘এ’ ক্যাটাগরির ভিসা পান। সরকারি প্রতিনিধিদলের সদস্যরা পান ‘এ১’ এবং জাতিসংঘ বা এর কোনও সংস্থা, আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের দেওয়া হয় ‘এ২’ ক্যাটাগরির ভিসা। আবার ‘এ২’ ভিসাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা যদি বাংলাদেশে আসতে চায় তবে তাদের দেওয়া হয় ‘এফএ২’ ভিসা।
উন্নয়ন সংস্থা যেমন বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিশেষজ্ঞদের ‘এ৩’ ভিসা দেওয়া হলেও অন্য বিশেষজ্ঞদের দেওয়া হয় ‘ই’ ক্যাটাগরির ভিসা। এই বিশেষজ্ঞরা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করতে পারে।
ব্যবসায়ীদের দেওয়া হয় ‘বি’ ভিসা কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দেওয়া হয় ‘পিআই’ ভিসা। ছাত্রদের দেওয়া হয় ‘এস’ ভিসা, সাংবাদিকদের ‘জে’ ভিসা, খেলোয়াড়দের দেওয়া হয় ‘পি’ ভিসা এবং কূটনীতিকদের দেওয়া হয় ‘ডি’ ভিসা। আবার কূটনীতিকদের বাসায় গৃহকর্মী হিসেবে যারা কাজ করে তাদের দেওয়া হয় ‘ডিএ’ ভিসা।
সাধারণ পর্যটকদের ‘টি’ ভিসা দেওয়া হলেও তাবলিগ বা অন্যান্য ধর্মের মানুষ যারা ধর্মীয় পর্যটনে বাংলাদেশে আসেন তাদের দেওয়া হয় ‘এম’ ভিসা। বাংলাদেশ সরকারের অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠানে গবেষণা, ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের জন্য আগমনকারী বিদেশিদের দেওয়া হয় ‘আর’ ভিসা।
আবেদন করলেই কি ভিসা পাওয়া যায়?
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভিসা একটি সুবিধা (প্রিভিলেজ) এবং এটি কোনও অধিকার নয়। যেকোনও বিদেশিকে সরকার ভিসা নাও দিতে পারে। ভিসা না দিলে কেন দেওয়া হয়নি সে ব্যাখ্যা দিতেও সরকার বাধ্য নয়। অনেক ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি থাকলে ভিসা আবেদনকারীকে বলা হয় ওই কাগজ জমা দেওয়ার জন্য।’
তিনি বলেন, আবার অনেক সময়ে সরকারের পক্ষ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশের নাগরিককে কম ভিসা দেওয়ার নীতিও নেওয়া হয়। ইসরায়েলে জন্মগ্রহণ করেছে কিন্তু বর্তমানে অন্য কোনও দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা আবেদনপত্র ঢাকায় বিবেচনা করা হয় বলে তিনি জানান।
ভিসা পেলেই বাংলাদেশে ঢোকা যায়?
মোটেই না। ভিসা পাওয়ার পরেও বিমানবন্দরে ইমিগ্রেশন বিদেশি নাগরিককে বের হবার অনুমতি নাও দিতে পারে এবং পরবর্তী সুবিধাজনক ফ্লাইটে ফেরত পাঠাতে পারে। এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সার্কভুক্ত দেশগুলোতে সার্ক ভিসা চালু আছে। যাদের সার্ক ভিসা দেওয়া হয় তাদের এই ৮টি দেশে ভ্রমণ করার সময়ে ভ্রমণকারী দেশের কাছ থেকে ভিসা নেওয়ার প্রয়োজন হয় না।
তিনি বলেন, একবার বিমানবন্দর থেকে আমাদের জানানো হলো পাকিস্তান থেকে একজন সংগীত শিল্পী সার্ক ভিসা নিয়ে ঢাকায় এসেছে। তাকে যখন ভ্রমণের উদ্দেশ্য জিজ্ঞাসা করা হয়েছে তখন জানায় সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। তাকে পরের ফ্লাইটেই আবার পাকিস্তানে ফেরত পাঠানো হয়।