Tuesday, 5 September 2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদামে থাকা স্বর্ণের ১৫ নাকি ৫৫ কেজি উধাও

প্রথম আলোর সুত্রে ৫৫ কেজি উধাও আর বাংলা ট্রিবিউন জানিয়েছে ১৫ কেজি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ হওয়া সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস রাখা হয় ঢাকা কাস্টমস হাউসের গুদামে। অথচ ঢাকা কাস্টমসের গুদাম থেকে প্রায় ১৫ কেজি সোনার হিসাব পাওয়া যাচ্ছে না। কীভাবে এত সোনা উধাও হলো সে বিষয়ে মুখ খুলছেন না কাস্টম হাউসের কোনও কর্মকর্তা। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে কাস্টমস কর্মকর্তারা।

সুত্র জানান, বিমানবন্দরে ২৪ ঘণ্টায় পালাক্রমে চারটি শিফট কাজ করে। এই শিফটগুলোতে জব্দ হওয়া সোনা এক গুদামেই রাখা হতো এতো দিন। তবে স্বচ্ছতা আনার জন্য ঢাকা কাস্টম হাউসের কমিশনার  একেএম নুরুল হুদা আজাদ শিফট ভিত্তিক জব্দ হওয়া সোনা আলাদা আলাদা লকারে রাখার নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন, যে শিফট জব্দ করবে তাদের জব্দ করা সোনা তাদের লকারে থাকবে।

প্রায় এক সপ্তাহ আগে ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ খবর পান প্রায় ১৫ কেজি সোনা গুদামে নেই। এরপর একটি কমিটি করে দেওয়া হয় গুদামের  সব সোনা গণনা করার জন্য। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা মিলে। পরে আবার তা গণনা করছে কাস্টমস।

বিমানবন্দরের সূত্র বলছে, কাস্টমসের গুদামে কাস্টমসের কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। সুরক্ষিত এই গুদামে চুরি হলে কাস্টমসের কেউই করেছে।

বিমানবন্দরের সূত্র বলছে, কাস্টমসের গুদামে কাস্টমসের কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের সুযোগ নেই। সুরক্ষিত এই গুদামে চুরি হলে কাস্টমসের কেউই করেছে।

Sunday, 6 February 2022

আট কোটির অধিক মানুষের জন্মনিবন্ধন গায়েব।

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন আগে জন্ম নিবন্ধন করে সনদ নিয়েছেন এমন কয়েক কোটি মানুষকে এখন সম্পূর্ণ নতুন করে অনলাইনে জন্মনিবন্ধন করাতে হবে, কারণ তাদের আগের নিবন্ধন গায়েব হয়ে গেছে।

এসব ব্যক্তির জন্মনিবন্ধন অনলাইনে আপডেট করা হয়নি এবং এখন নতুন সার্ভারে আর পুরনো তথ্য স্থানান্তর করা সম্ভব হবে না।

পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের একটি বিরাট অংশের আবার একাধিক অনলাইন জন্ম নিবন্ধনের ঘটনাও বেরিয়ে এসেছে যা সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বাংলাদেশে এখন প্রায় চার কোটি স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল ইউনিক আইডি তৈরির কাজ চলছে যার জন্য জন্মসনদ বাধ্যতামূলক করা হয়েছে।

ওদিকে নতুন নিয়মে শিক্ষার্থীদের জন্মসনদের আবেদন করতে হলে তাদের বাবা মায়েরও তাদের জন্মসনদ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বহু অভিভাবক দেখছেন যে তাদের আগে নেয়া জন্মসনদ এখন আর সরকারি সার্ভারে প্রদর্শন করছে না।

কর্তৃপক্ষ বলছে আগে যারা ম্যানুয়ালি জন্মসনদ নিয়েছেন তাদের মধ্যে যারা নিজ উদ্যোগে বা সংশ্লিষ্ট নিবন্ধন অফিস থেকে অনলাইনে এন্ট্রি করেননি তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য সার্ভারে আর নেই।

তাদের এখন সম্পূর্ণ নতুন করে আবেদন করে জন্ম নিবন্ধন নিতে হবে বলেছেন ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ফখরুদ্দিন মোবারক।

Thursday, 2 September 2021

কসকনকপুর ইউনিয়নের পুকরা গ্রামের ময়নুল হকের মেয়ে রাহেলার রহস্যজনক মৃত্যু।

জকিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

উপজেলার কসকনকপুর ইউনিয়নের ফুকরা গ্রামের ময়নুল হকের মেয়ে রাহেলা আক্তার (২৪) বছর দেড়েক আগে বিয়ে হয় একই উপজেলার বাবুর বাজার সংলগ্ন সুন্দরারচক গ্রামের আতাউর রহমান (আতা দর্জি)র ছেলে ছাইফুর রহমানের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর নির্যাতনের স্বীকার রাহেলা চলে যান বাবার বাড়িতে। স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে প্রায় চার মাস আগে আবারো আসেন স্বামী ছাইফুর রহমানের সংসারে। রাহেলা আক্তারের ৬ মাস বয়সী একটি  কন্যা সন্তান রয়েছে।
 ময়নুল হক জানান, মঙ্গলবার দিবাগত রাতে রাহেলার স্বামী ছাইফুরের মাধ্যমে রাহেলাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পর দিন সকালে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার বার সকালে চিকিৎসারত অবস্থায় রাহেলা মৃত্যু বরণ করেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমসহ রাহেলার আত্মীয়রা জানান, স্বামীর বাড়ির লোকজনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে আমাদেরকে কোন কিছু জানানো হয়নি। গোপন সংবাদের ভিত্তিত্বে রাহেলাকে মেডিকেল ভর্তি করা হয়েছে জানতে পেরে সুন্দরারচক গেলে ছাইফুরের স্বজনরা আমাদেরকে কোন কিছু না বলে গালিগালাজ করে তাড়িয়ে দেন। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম খান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। সাইফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছেলে পক্ষ বলছে মেয়ে বিষ খেয়েছে। মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি জানা যাবে।

Tuesday, 31 August 2021

ট্যুরিস্টদের জন্য দুবাই এর দরজা খুলে দেয়া হলেও র‍্যাপিড PCR টেস্ট জনিত কারণে বিপদে বাংলাদেশীরা

এ মাসেই পৃথিবীর সব দেশের পর্যটকের জন্য খুলে যাচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের দরজা।
তবে এক্ষেত্রে শর্ত একটাই। তা হলো, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন, শুধু তাদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে।
তবে বাংলাদেশের বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপন না করায় এখন পর্যন্ত বাংলাদেশি পর্যটকদের জন্য স্বাভাবিকভাবেই তা প্রযোজ্য নয়।
দেশটির সংবাদ সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা নেয়া পর্যটকদের ভিসা দেয়া শুরু হবে ৩০শে আগস্ট, সোমবার থেকে। এর ফলে আগে যেসব দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল আমিরাত, সেসব দেশের মানুষও সেখানে যেতে পারবেন। 
যাদেরকে ভিসা দেয়া হবে, তারা আমিরাতে পৌঁছার পর করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। 
উপরন্তু পুরো ডোজ টিকা নেয়া পর্যটকরা তাদের টিকার সনদ নিবন্ধিত করতে পারবেন আইসিএ প্লাটফর্মে অথবা আল হোসন অ্যাপের (AL Hosn App) মাধ্যমে।এর ফলে টিকা নেয়া ব্যক্তিরা একটু বেশিই সুবিধা পাবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টর এবং জনস্বাস্থ্যের মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য এমন কৌশল নিয়েছে আমিরাত।
এ ছাড়া অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং অর্থনৈতিক খাতকে পুনরুজ্জীবিত করার জন্য এ উদ্যোগ সহায়ক হবে।সংযুক্ত আরব আমিরাত সাধারণত ৩০ দিন বা ৯০ দিনের জন্য পর্যটক ভিসা দিয়ে থাকে। এ ছাড়া যেসব মানুষ আমিরাতে পৌঁছামাত্র ভিসা পাওয়ার যোগ্য নন, তাদের ক্ষেত্রে এই ভিসার জন্য আবেদন করতে হয়।
এ ছাড়া ২১ শে মার্চ সংযুক্ত আরব আমিরাত সব দেশের নাগরিকদের জন্য ৫ বছরের জন্য মাল্টিপল পর্যটক ভিসা অনুমোদন করেছে।
এ মাসের শুরুতে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ও অন্য কিছু দেশ থেকে ট্রানজিট যাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তারা। আন্তর্জাতিক ভ্রমণের এক প্রাণকেন্দ্র হলো সংযুক্ত আরব আমিরাত। তারা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অনেক দেশের বিরুদ্ধে কয়েক মাস ধরে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।এদিকে নিজ কর্মস্থলে ফিরতে দ্রুত দেশের বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপন করার দাবি জানিয়েছেন দেশে আটকা পড়া আমিরাত প্রবাসীরা।

Tuesday, 29 December 2020

চৈতী হাওয়া লেখক কাজী নজরুল ইসলাম।

হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,
আজ্‌কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার!
আজ্‌কে তোমার জন্মদিন-
স্মরণ-বেলায় নিদ্রাহীন
হাত্‌ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!
এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার!

শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল,
কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল?
আঁধার দীঘির রাঙলে মুখ,
নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,-
কোন্‌ পূজারী নিল ছিঁড়ে? ছিন্ন তোমার দল
ঢেকেছে আজ কোন্‌ দেবতার কোন্‌ সে পাষাণ-তল?

অস্ত-খেয়ার হারামাণিক-বোঝাই-করা না’
আস্‌ছে নিতুই ফিরিয়ে দেওয়ার উদয়-পারের গাঁ
ঘাটে আমি রই ব’সে
আমার মাণিক কই গো সে?
পারাবারের ঢেউ-দোলানী হান্‌ছে বুকে ঘা!
আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল-পা!

বইছে আবার চৈতী হাওয়া গুম্‌রে ওঠে মন,
পেয়েছিলাম এম্‌নি হাওয়ায় তোমার পরশন।
তেম্‌নি আবার মহুয়া-মউ
মৌমাছিদের কৃষ্ণ-বউ
পান ক’রে ওই ঢুল্‌ছে নেশায়, দুল্‌ছে মহুল বন,
ফুল-সৌখিন্‌ দখিন হাওয়ায় কানন উচাটন!

প’ড়ছে মনে টগর চাঁপা বেল চামেলি যুঁই,
মধুপ দেখে যাদের শাখা আপ্‌নি যেত নুই।
হাস্‌তে তুমি দুলিয়ে ডাল,
গোলাপ হ’য়ে ফুটতো গাল
থর্‌কমলী আঁউরে যেত তপ্ত ও-গাল ছুঁই!
বকুল শাখা-ব্যকুল হ’ত টলমলাত ভুঁই!

চৈতী রাতের গাইত’ গজল বুলবুলিয়ার রব,
দুপুর বেলায় চবুতরায় কাঁদত কবুতর!
ভুঁই- তারকা সুন্দরী
সজনে ফুলের দল ঝরি’
থোপা থোপা লা ছড়াত দোলন-খোঁপার’ পর।
ঝাজাল হাওয়ায় বাজত উদাস মাছরাঙার স্বর!


পিয়ালবনায় পলাশ ফুলের গেলাস-ভরা মউ!
খেত বঁধুর জড়িয়ে গলা সাঁওতালিয়া বউ!
লুকিয়ে তুমি দেখতে তাই,
বলতে, ‘আমি অমনি চাই!
খোঁপায় দিতাম চাঁপা গুঁজে, ঠোঁটে দিতাম মউ!
হিজল শাখায় ডাকত পাখি “ বউ গো কথা কউ”

ডাকত ডাহুক জল- পায়রা নাচত ভরা বিল,
জোড়া ভুর” ওড়া যেন আসমানে গাঙচিল
হঠাৎ জলে রাখত্‌ে পা,
কাজলা দীঘির শিউরে গা-
কাঁটা দিয়ে উঠত মৃণাল ফুটত কমল-ঝিল!
ডাগর চোখে লাগত তোমার সাগর দীঘির নীল!

উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়,
ঘুম জড়ানো ঘুমতী নদীর ঘুমুর পরা পায়!
শঙ্খ বাজে মন্দিরে,
সন্ধ্যা আসে বন ঘিরে,
ঝাউ-এর শাখায় ভেজা আঁধার কে পিঁজেছে হায়!
মাঠের বাঁশী বন্‌-উদাসী ভীম্‌পলাশী গায়অ

বাউল আজি বাউল হ’ল আমরা তফাতে!
আম-মুকুলের গুঁজি-কাঠি দাও কি খোঁপাতে?
ডাবের শীতল জল দিয়ে
মুখ মাজ’কি আর প্রিয়ে?
প্রজাপতির ডাক-ঝরা সোনার টোপাতে
ভাঙা ভুর” দাও কি জোড়া রাতুল শোভাতে?

বউল ঝ’রে ফ’লেছ আজ থোলো থোলো আম,
রসের পীড়ায় টস্‌টসে বুক ঝুরছে গোপাবজাম!
কামরাঙারা রাঙল ফের
পীড়ন পেতে ঐ মুখের,
স্মরণ ক’রে চিবুক তোমার, বুকের তোমার ঠাম-
জামর”লে রস ফেটে পড়ে, হায়, কে দেবে দাম!

ক’রেছিলাম চাউনি চয়ন নয়ন হ’তে তোর,
ভেবেছিলুম গাঁথ্‌ব মালা পাইনে খুঁজে ডোর!
সেই চাহনি নীল-কমল
ভ’রল আমার মানস-জল,
কমল-কাঁটার ঘা লেগেছে মর্মমূলে মোর!
বক্ষে আমার দুলে আঁখির সাতনরী-হার লোর!


তরী আমার কোন্‌ কিনারায় পাইনে খুঁজে কুল,
স্মরণ-পারের গন্ধ পাঠায় কমলা নেবুর ফুল!
পাহাড়তলীর শালবনায়
বিষের মত নীল ঘনায়!
সাঁঝ প’রেছে ঐ দ্বিতীয়ার-চাঁদ-ইহুদী-দুল!
হায় গো, আমার ভিন্‌ গাঁয়ে আজ পথ হ’য়েছে ভুল!

কোথায় তুমি কোথায় আমি চৈতে দেখা সেই,
কেঁদে ফিরে যায় যে চৈত-তোমার দেখা নেই!
কন্ঠে কাঁদে একটি স্বর-
কোথায় তুমি বাঁধলে ঘর?
তেমনি ক’রে জাগছে কি রাত আমার আশাতেই?
কুড়িয়ে পাওয়া বেলায় খুঁজি হারিয়ে যাওয়া খেই!

পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’,
এই তরীতে হয়ত তোমার প’ড়বে রাঙা পা!
আবার তোমার সুখ-ছোঁওয়ায়
আকুল দোলা লাগবে না’য়,
এক তরীতে যাব মোরা আর-না-হারা গাঁ
পারাপারের ঘাটে প্রিয় রইনু বেঁধে না’।।

Friday, 4 September 2020

কিভাবে বিদেশীরা বাংলাদেশের ভিসা পান

প্রতিটি দেশের মতো বাংলাদেশে আসতে চাইলে বিদেশি নাগরিকদের ভিসা নিতে হয়। ভিসার মাধ্যমে একটি সরকার কোনও বিদেশি নাগরিককে দেশে ঢোকার অনুমতি দেয় এবং এই ভিসা বিভিন্ন ক্যাটাগরির হয়। বাংলাদেশ মোট ৩০টি ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে। এরমধ্যে রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা ‘এ’ ক্যাটাগরির ভিসা পান। সরকারি প্রতিনিধিদলের সদস্যরা পান ‘এ১’ এবং জাতিসংঘ বা এর কোনও সংস্থা, আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের দেওয়া হয় ‘এ২’ ক্যাটাগরির ভিসা। আবার ‘এ২’ ভিসাপ্রাপ্তদের পরিবারের সদস্যরা যদি বাংলাদেশে আসতে চায় তবে তাদের দেওয়া হয় ‘এফএ২’ ভিসা।

উন্নয়ন সংস্থা যেমন বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিশেষজ্ঞদের ‘এ৩’ ভিসা দেওয়া হলেও অন্য বিশেষজ্ঞদের দেওয়া হয় ‘ই’ ক্যাটাগরির ভিসা। এই বিশেষজ্ঞরা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করতে পারে।

ব্যবসায়ীদের দেওয়া হয় ‘বি’ ভিসা কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দেওয়া হয় ‘পিআই’ ভিসা। ছাত্রদের দেওয়া হয় ‘এস’ ভিসা, সাংবাদিকদের ‘জে’ ভিসা, খেলোয়াড়দের দেওয়া হয় ‘পি’ ভিসা এবং কূটনীতিকদের দেওয়া হয় ‘ডি’ ভিসা। আবার কূটনীতিকদের বাসায় গৃহকর্মী হিসেবে যারা কাজ করে তাদের দেওয়া হয় ‘ডিএ’ ভিসা।

সাধারণ পর্যটকদের ‘টি’ ভিসা দেওয়া হলেও তাবলিগ বা অন্যান্য ধর্মের মানুষ যারা ধর্মীয় পর্যটনে বাংলাদেশে আসেন তাদের দেওয়া হয় ‘এম’ ভিসা। বাংলাদেশ সরকারের অনুমোদিত যেকোনও প্রতিষ্ঠানে গবেষণা, ইন্টার্নশিপ বা প্রশিক্ষণের জন্য আগমনকারী বিদেশিদের দেওয়া হয় ‘আর’ ভিসা।

আবেদন করলেই কি ভিসা পাওয়া যায়?

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ভিসা একটি সুবিধা (প্রিভিলেজ) এবং এটি কোনও অধিকার নয়। যেকোনও বিদেশিকে সরকার ভিসা নাও দিতে পারে। ভিসা না দিলে কেন দেওয়া হয়নি সে ব্যাখ্যা দিতেও সরকার বাধ্য নয়। অনেক ক্ষেত্রে কাগজপত্রের ঘাটতি থাকলে ভিসা আবেদনকারীকে বলা হয় ওই কাগজ জমা দেওয়ার জন্য।’

তিনি বলেন, আবার অনেক সময়ে সরকারের পক্ষ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশের নাগরিককে কম ভিসা দেওয়ার নীতিও নেওয়া হয়। ইসরায়েলে জন্মগ্রহণ করেছে কিন্তু বর্তমানে অন্য কোনও দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা আবেদনপত্র ঢাকায় বিবেচনা করা হয় বলে তিনি জানান।

ভিসা পেলেই বাংলাদেশে ঢোকা যায়?

মোটেই না। ভিসা পাওয়ার পরেও বিমানবন্দরে ইমিগ্রেশন বিদেশি নাগরিককে বের হবার অনুমতি নাও দিতে পারে এবং পরবর্তী সুবিধাজনক ফ্লাইটে ফেরত পাঠাতে পারে। এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সার্কভুক্ত দেশগুলোতে সার্ক ভিসা চালু আছে। যাদের সার্ক ভিসা দেওয়া হয় তাদের এই ৮টি দেশে ভ্রমণ করার সময়ে ভ্রমণকারী দেশের কাছ থেকে ভিসা নেওয়ার প্রয়োজন হয় না।

তিনি বলেন, একবার বিমানবন্দর থেকে আমাদের জানানো হলো পাকিস্তান থেকে একজন সংগীত শিল্পী সার্ক ভিসা নিয়ে ঢাকায় এসেছে। তাকে যখন ভ্রমণের উদ্দেশ্য জিজ্ঞাসা করা হয়েছে তখন জানায় সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। তাকে পরের ফ্লাইটেই আবার পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

Sunday, 30 August 2020

জকিগঞ্জের লুৎফুর রহমান উচ্চ বিদ্যালয়ের দূর্ণীতি নিয়ে উপজেলা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারক লিপি প্রদান।

বিগত এস এস সি রেজাল্ট প্রকাশের পর ফেইসবুকে একই এলাকার প্রবাসী মকবুল হুসেইন স্কুলের শিক্ষার মান নিয়ে একটা স্টেটাস দিলে অধ্যক্ষ মাজেদ আহমেদের অশালীনকমেন্ট আমাদের অনেক কষ্ট দিয়েছে।

 জকিগঞ্জে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গত ২৭.০৮.২০ ইং তারিখে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।ইউ,এন,ও এর অনুপস্থিতিতে স্মারক লিপি গ্রহণ করেন অফিসের কর্তব্যরত এক কর্মকর্তা।জানা যায় দীর্ঘ দিন থেকে নির্বাচন বিহীন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ জনাব, মাজেদ আহমদ উনার নিজের পছন্দের লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে আসছেন, সেজন্য এলাকার সাধারণ মানুষ প্রতিষ্ঠানের কুন বিষয়ে কথা বললে ম্যানেজিং কমিটির সবাই এক হয়ে লাঞ্চিত করেন। মান- সম্মানের ভয়ে অনেকেই মুখ বন্ধ করে থাকতে বাধ্য হোন।বিগত বছর প্রাক্তন অধ্যক্ষ মাজেদ আহমদ এর চাকুরির মেয়াদ শেষ হলেও উনি বহাল তবিয়তে আছেন এবং উনার নিজের পছন্দের লোক অবৈধভাবে প্রধান শিক্ষকের চেয়ারে বসান।এলাকাবাসী ও অভিভাবকদের অনেকের সাথে কথা বলে জানা যায়,উনাদের দাবী হলো অতি শীঘ্রই ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে নির্বাচনের মাধ্যমে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের ব্যবস্থা করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উনাদের আকুল আবেদন যে,দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়।